বন্ধুর বাড়িতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হলো এক বন্ধু
দি নিউজ লায়ন; শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রাজনগর গ্রামে বন্ধুর বাড়িতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হলো এক বন্ধুর।রাজনগর গ্রামের দেবব্রত বড়দোলই এর বাড়িতে শুক্রবার রাতে কালী পুজো ছিল । এতে সে নিমন্ত্রণ জানায় তার বন্ধু দাসপুর থানার ঝুমঝুমি গ্রামের শম্ভু সিং (২০) কে ।
শম্ভু সিং রাজনগর গ্রামে তার বন্ধুর বাড়িতে কালীপূজায় অনুষ্ঠানে যায়।শুক্রবার রাত ১২ টা নাগাদ শম্ভু সিং তার বন্ধুর বাড়িতে অসুস্থ বোধ করেন। বাড়িতে চিকিৎসক আসলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যার ফলে কালী পুজোর আনন্দ অনুষ্ঠান এর বাড়িতে মুহুর্তের মধ্যে শোকের আবহে পরিণত হয় ।
ওই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মৃত শম্ভু সিংয়ের বাবা ও তার পরিবারের লোকেরা। শম্ভু সিং এর মৃত্যুতে তার বাবা ও পরিবারের লোকেরা শোকে ভেঙ্গে পড়েন।ওই ঘটনার খবর পেয়ে শনিবার সকালে দাসপুর থানার পুলিশ এসে মৃতদেহ টি উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Post a Comment